ট্রাম্পের ‘ট্যারিফ সন্ত্রাসের’ বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারত?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর ফলে বড় ধরনের চাপে পড়েছে ভারতীয় রপ্তানি খাত। তবে ট্রাম্পের এই 'ট্যারিফ সন্ত্রাসের' বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ না নিয়ে, আপাতত কূটনৈতিক পথে সমাধান খোঁজার কৌশল নিয়েছে ভারত।
