ভেনেজুয়েলার নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা: কী বলছে আইন?
ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি নৌকায় গত ২ সেপ্টেম্বর হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। হোয়াইট হাউস দাবি করেছে, এই হামলায় নিহত হয়েছে কুখ্যাত ট্রেন ডি আরাগুয়া কার্টেলের ১১ জন মাদক পাচারকারী এবং এই হামলার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ ঠেকানো হয়েছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের পদক্ষেপে আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘন হতে পারে। তাহলে প্রশ্ন উঠতে পারে ভেনেজুয়েলার নৌকায় যুক্তরাষ্ট্রের এই হামলা কি বৈধ নাকি অবৈধ?
