স্বর্ণের বাজারে সর্বোচ্চ দামের রেকর্ড কেন?
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। বিশ্ববাজারের প্রভাবে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম বেড়ে চলেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। ৩ সেপ্টেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম সমন্বয়ের ঘোষণা দেয় বাজুস। যেখানে এক লাফে দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৪৪ টাকা। আর ৪ সেপ্টেম্বরই কার্যকর হয়েছে নতুন দাম। ফলে ইতিহাসের সর্বোচ্চ দামে অবস্থান করছে এই দ্রব্য। নিয়ে এ ২০২৫ সালেই ৪৯ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হলো দেশের বাজারে। আর্ন্তজাকি বাজারে ডলারের দরপতন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, ট্রাম্পের শুল্কনীতির ফলে অস্থিতিশীল অর্থনীতি কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছে। ফলে চাহিদা বেশি হওয়ায় দাম বাড়ছে পণ্যটির।
