ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই যে কারণে ফিরোজায়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। ৩ সেপ্টেম্বর রাতে গুলশানের ফিরোজায় যান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
