রাশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক: ভারত কি ভুল পথে হাঁটছে?
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন স্পষ্টতই টালমাটাল। সম্পর্ক এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যখন একজন অপরজনের ফোন পর্যন্ত ধরছেন না। জার্মান গণমাধ্যমের খবর বলছে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরেননি।
