ছাত্রদলকে কেন হুঁশিয়ারি দিলো ইসলামী ছাত্রশিবির?
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্লোগান, অনলাইন বুলিং, ডাকসু নির্বাচন বানচাল ও সহাবস্থান নষ্টের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। মতিঝিল থেকে বায়তুল মোকাররম পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন শিবির নেতারা।
