পল্টন মোড় যে কারণে ছাড়ল গণ-অধিকার পরিষদ
৩ দফা দাবি জানিয়ে রাজধানীর পল্টন মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেছে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে ৩ সেপ্টেম্বর বুধবার গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড় অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজট।
