কেন চীনের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে অনুপস্থিত মোদি?
চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হল ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নেতারা। এতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। কিন্তু সবচেয়ে বেশি সবার নজরে এসেছে এই কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপস্থিতি।
