বিমান ছেড়ে ট্রেনেই কেন ভ্রমণ করে কিম পরিবার?
একটি জলপাই-সবুজ রঙের ট্রেন। গায়ে সোনালি নকশা, ভেতরে বুলেটপ্রুফ দেয়াল এবং রুপালি আসবাবে সাজানো অভ্যন্তরীণ কক্ষ। সর্বোচ্চ নিরাপত্তায় ঘেরা এই বিশেষ ট্রেনটির নাম "তাইয়াংহো", যার অর্থ সূর্য। আর এই 'চলন্ত সূর্য'তে করেই ২ সেপ্টেম্বর চীনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশে হোক বা বিদেশে, সব সফরেই রেলপথকে বেছে নেন উত্তরের এই নেতা। শুধু কিম নন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পরিবারও ভরসা করে এসেছে ট্রেনের ওপর।
