কীভাবে এবং কতো উপায়ে বিশ্বজুড়ে অর্থপাচার হয়?
আধুনিক বিশ্বে অর্থপাচার এক বিরাট সংকট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ নানা দেশেই পাচার হচ্ছে উন্নয়নশীল দেশের অর্থ। পাচারের গন্তব্য এসব দেশ কর ফাঁকির অভয়ারণ্য হিসেবেই পরিচিত। মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে এসব দেশে পাচারকৃত অর্থ বৈধ করা হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
