নিউজ অব দ্য ডে, ০২ সেপ্টেম্বর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে-সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ বাতিল; রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ; ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে রপ্তানি আয় বেড়ে ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার; নীলফামারীতে উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের জেরে সংঘর্ষ; জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম।
