এসসিও সম্মেলনে মোদি-শি বৈঠক: ট্রাম্পের ‘ওয়াইল্ডকার্ড’এন্ট্রি
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি ও শি জিনপিং একসঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। একসঙ্গে ভোজে অংশ নেন, দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্লেষকরা বলছেন, এই দুই নেতার ঘনিষ্ঠ হওয়ার পেছনে একটাই কারণ; তা হচ্ছে যুক্তরাষ্ট্র।
