‘শেখ হাসিনা-কামালের নির্দেশেই জুলাই গণহত্যা’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জবানবন্দিতে তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নিদের্শেই হয়েছে জুলাই-আগস্ট গণহত্যা।
