ফ্যাসিবাদকে সহায়তাকারীদের বিচার হওয়া উচিৎ: রিজভী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। ২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদকে যারা সহায়তা করেছে তাদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিৎ।
