গণতন্ত্রের নেতা মোদি কেন পুতিন ও শির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, প্রশ্ন পিটার নাভারোর
বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। সেই দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তিনিই কিনা ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের মতো নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। মোদির এমন আচরণের কড়া সমালোচনা করেছেন, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তুলেছেন—'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন?'
