যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করলেন পুতিন
চীনের তিয়ানজিনে চলমান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-SCO সম্মেলনে পুতিন এসব কথা বলেন। সম্মেলনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় ইউক্রেন সংকট সমাধানে সহায়তার জন্য চীন ও ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন। তবে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, এই দুই দেশ রাশিয়ার তেল কিনে মস্কোর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখছে।
