শিক্ষাঙ্গনের অস্থিরতা জাতীয় নির্বাচনকে কি বাধাগ্রস্ত করবে?
স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিন দফা দাবিতে অচল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বে বুয়েটে ক্নাশ পরীক্ষা বন্ধ। এছাড়া নানান দাবিতে মাঝে মধ্যেই উত্তপ্ত হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ। শিক্ষাঙ্গনে কেন এই অস্থিরতা, জাতীয় রাজনীতি ও নির্বাচনে এর কী প্রভাব সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
