৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প
অনেকেই তখন ঘুমিয়ে পড়েছেন। আবার কেউ কেউ রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে হঠাৎ কেঁপে উঠল চারপাশ। হুড়মুড়িয়ে ধসে পড়ল ঘরবাড়ি। ভেঙ্গে পড়া বাড়িঘরের নিচে চাপা পড়ল বহু মানুষ। অনেকে কোনোরকমে ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফিরলেও ফেরা হয়নি আট শতাধিক তাজা প্রাণের। এই ঘটনায় আহত হয়েছে হাজারো মানুষ। যারা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ৩১ আগস্ট পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের দুর্গম পার্বত্য এলাকা পাকতিকায় ৬ মাত্রার ভূমিকম্পে ঝরে গেছে বহু তাজা প্রাণ।
