চবি প্রশাসনের পদত্যাগ দাবি কেন করছে বিভিন্ন ছাত্রসংগঠন?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পার্শ্ববর্তী দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি রয়েছে। এ পরিস্থিতি ঘিরে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে যৌথ সভা হলেও সেখান থেকে ওয়াকআউট করে ছাত্রসংগঠনগুলো। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের পদত্যাগ দাবি করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। ইতোমধ্যে তারা ক্যাম্পাসে বিক্ষোভও করেছে।
