বাংলাদেশের ওপর দিয়ে কেন ঝড় বয়ে যাচ্ছে জানালেন দেবপ্রিয় ভট্টাচার্য
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যেসব সংস্কার প্রস্তাব এসেছিল, সেগুলো মাঝে যেন আর এগোতে পারল না। ফলে অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, এই প্রশ্নটি এখন সবার মধ্যে। ১ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে একটি নতুন উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, 'এই মুহূর্তে বাংলাদেশের ওপর দিয়ে একটা বড় ঝড় বয়ে যাচ্ছে। বাংলাদেশের সম্পদ এই ঝড় থেকে রক্ষা করা প্রয়োজন।
