মানুষ নাকি মেশিন: অফিসের কাজ ভাগ হবে কীভাবে?
অফিসে কে কোন কাজ করবে, আগে এটা নির্ধারণ করত দুইটা আলাদা টিম। মানবসম্পদ বিভাগ হিসাব রাখত অফিসে কতজন কর্মী লাগবে, আর আইটি বিভাগ ঠিক করত অফিসে কোন সফটওয়্যার বা সিস্টেম ব্যবহার করা হবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এসে এই ছবিটাই পাল্টে দিচ্ছে।
