নির্বাচন আয়োজন নিয়ে কী জানালেন সিইসি?
দেশবাসী ও জনগণকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কারো কোনো প্রভাব ছাড়াই নিজেদের মতন করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সর্বশক্তি দিয়ে সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করবো। সোমবার ১ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
