বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কী পরিবর্তন আনা হলো?
জনদুর্ভোগের কথা বিবেচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিষ্কার কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে ঢাকায় আগামীকালের র্যালি বাতিল করে উত্তর ও দক্ষিণ বিএনপি তাদের এলাকায় সব খাল-নর্দমা পরিষ্কার করার উদ্যোগ নেবে। ১ সেপ্টেম্বর গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এর আগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকায় বর্ণাঢ্য র্যালির ঘোষণা দেওয়া হয়েছিল।
