ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত
গাজা সিটিতে বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এই নিখুঁত অভিযানের জন্য ইসরায়েলি সেনাবাহিনী (IDF) ও দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেতকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
