ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, কী জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা?
রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী শোডাউন ও মিছিল করে। শনিবার (৩১ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে হঠাৎ দলটির নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল নিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের মূল সড়কে ওঠেন। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে স্লোগান দিতে দিতে হঠাৎই আওয়ামী লীগের সমর্থকরা সড়কে জড়ো হন। এরপর তারা মিছিল শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সামনে পৌঁছান। সেখানে কয়েক মিনিট অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে দ্রুত আশপাশের গলির ভেতরে চলে যান।
