চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাদ পড়া ভোটারদের যুক্ত করার পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। ৩১ আগস্ট এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
