চীন–রাশিয়া কি পারবে SCO-কে ন্যাটোর বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একদিন পরই চীনের তিয়ানজিনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আমন্ত্রণে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলনে অংশ নিচ্ছেন পুতিন-মোদিসহ ২০টির বেশি দেশের নেতারা। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরে সম্মলনের পর ৩ সেপ্টেম্বর রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। চীন ও রাশিয়া চাইছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)–কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে।
