নুরের চিকিৎসা নিয়ে সরকারের ওপর আস্থা নেই: রাশেদ খান
নুরুল হক নুরের চিকিৎসা নিয়ে সরকারের ওপর আস্থা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, নুরের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে বিদেশে উন্নত চিকিৎসার কোনো বিকল্প নেই। ৩১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসব কথা বলেন রাশেদ খান।
