কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন নুরুল হক নুর?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আগের চেয়ে ভাল আছে। তাকে এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেওয়া সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। ৩১ আগস্ট সাংবাদিকদের এ কথা জানান তিনি।
