চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ থামবে কবে?
৩১ আগস্ট দুপুরে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট যেন রূপ নিয়েছে রণক্ষেত্রে। সকালে পরিবেশ কিছুটা শান্ত থাকলে ছড়ায় উত্তাপ দুপুরে। সংঘর্ষের বিষয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করছে। দুপুরে চবি এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার।
