মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে এমন হওয়ার কথা ছিল না: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ড. ইউনূস আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে লতিফ সিদ্দিকীকে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে তখনই ড. ইউনূস আপনার দুই গালেও জুতা মারা হয়েছে। আর যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে এই রকম হওয়ার কথা ছিল না। ৩০ আগস্ট বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয় তাও শান্তি। কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিল কীভাবে?
