আগুন-ভাঙচুরে কী ক্ষতি হলো জাপা কার্যালয়ে?
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় জাতীয় পার্টির ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক লাইজুল ইসলাম গণঅধিকার পরিষদকে দায়ী করেছেন। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর কার্যালয়টিতে হামলার সময় জাপার নেতাকর্মীদের কেউ ভেতরে ছিলেন না।
