ট্রাম্পের ভর্ৎসনা, শির করমর্দন, পুতিনের তেল: ভারতের পররাষ্ট্রনীতির পরীক্ষা
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ভারত নিজেকে নতুন বহুমেরু বিশ্বব্যবস্থার একটি কেন্দ্র হিসেবে উপস্থাপন করেছে। তাদের এক পা ওয়াশিংটনে, আরেক পা মস্কোতে, আর চোখের কোণে সবসময় বেইজিংয়ের দিকে সতর্ক দৃষ্টি। কিন্তু সেই কাঠামো এখন নড়বড়ে হয়ে পড়ছে। ট্রাম্পের আমেরিকা, যারা একসময় ভারতের জন্য উল্লাস করত; তারাই এখন সমালোচক! যুক্তরাষ্ট্র সরাসরি অভিযোগ করছে—সস্তা দামে রাশিয়ার তেল কিনে ভারত পুতিনের যুদ্ধ তহবিল ভরিয়ে তুলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের প্রকাশ্য ভর্ৎসনা ও শুল্ক বাড়ানোর হুমকি। এমন প্রেক্ষাপটে বহুমেরুত্বের স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে।
