বাজেট স্বল্পতাসহ আরও যেসব চ্যালেঞ্জের মুখে দেশের ফুটবল
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল দিয়ে ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরছে-এমন মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ৩০ আগস্ট মুন্সীগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, জেলা লীগসহ সব খেলা দ্রুত চালু হবে এবং আটটি নতুন স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাজেট ঘাটতি ও অবকাঠামো সমস্যার কথা স্বীকার করে তিনি সহযোগিতার আশ্বাস দেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে নতুন খেলোয়াড় উঠে আসবে এবং ভবিষ্যতে বাজেট বাড়ানো হবে। উদ্বোধনী খেলায় মাদারীপুরকে হারিয়ে জয় পেয়েছে স্বাগতিক মুন্সীগঞ্জ।
