১১ কোটি টাকা খরচে নির্মিত টানেলই যেন এখন দুর্ভোগের নাম!
বান্দরবানের যানজট নিরসনে নির্মিত বাস টার্মিনাল টানেল আজ ভোগান্তির কারণ। ১১ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালে চালু হওয়া টানেলটি দুই বছরেরও কম সময়ে প্রায় অকার্যকর। প্রবেশমুখে বিশৃঙ্খল পার্কিং, দেয়াল চুইয়ে পানি, চুরি হওয়া বাতি ও সড়কের গর্তে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। পানি নিষ্কাশন ব্যবস্থাও অকেজো হয়ে পড়েছে। স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা, দায়ীদের জবাবদিহির দাবি করেছে দুর্নীতি প্রতিরোধ কমিটি। তবে উন্নয়ন বোর্ডের দাবি—এটি ফাটল নয়, ঢালাইয়ের জয়েন্ট থেকে পানি প্রবেশ করছে। পরিচালনা ও টোল আদায় নিয়ে পৌরসভা ও কর্তৃপক্ষের মধ্যে সমঝোতাও হয়নি এখনও।
