যেসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত গোলটেবিলে
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের নথিপত্র ও অন্যান্য প্রমানাদি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস। আর শুমের শিকার ব্যক্তিরা দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। তবে গুমের কোন মামলা প্রত্যাহার করতে গিয়ে কোন জঙ্গি যাতে ছাড়া না পায় সেদিকে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ৩০ আগস্ট রাজধানীর একটি হোটেলে গুম সংক্রান্ত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
