মুনিয়া হত্যাকাণ্ড আবারও আলোচনায় যে কারণে…
২৪ আগস্ট রাতে বরিশাল থেকে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে এবং আলোচতি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছে ঢাকার কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ড। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাকে নতুন করে তদন্তের জন্য অবারিত ক্ষমতা দিয়েছেন আদালত।
