নুরুল হক নুরের ওপর হামলা; কী বলছেন রাজনীতিবিদরা?
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশে গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না।
