জাতীয় নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে ৩১ আগস্ট দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। ৩০ আগস্ট উপদেষ্টার পরিষদের জরুরি বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
