নুরের ওপর হামলায় কী প্রতিক্রিয়া জানালেন তারেক রহমান?
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৯ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি।
