ঢাকা মেডিকেল কলেজ থেকে নুরুল হক নুরের সর্বশেষ অবস্থা
রাজধানীর কাকরাইলে ২৯ আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।
