যেসব ঝুঁকির কথা আগাম স্মরণ করিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন
নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনকে। ২৯ আগস্ট নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন।
