আটকের ১২ ঘণ্টা পর করা মামলায় সাবেক মন্ত্রী, শিক্ষক, সাংবাদিক জেলে
আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ২৯ আগস্ট শুক্রবার সকালে তাদের সিএমএম আদালতে আনা হয়। ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
