সাংবাদিক হেনস্তার প্রতিবাদে কী বলেছে ডিআরইউ?
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ঢুকে ২৮ আগস্ট একদল ব্যক্তি একটি গোলটেবিল আলোচনা বন্ধ করে দেন। অবরুদ্ধ করে রাখেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে। হেনস্তা করেন সাংবাদিকদের। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ডিআরইউ। পেশাদার সাংবাদিকদের সংগঠনে ডিআরইউতে কেন এই অপ্রীতিকর ঘটনা সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
