প্রথমবার বিশ্বনেতাদের সঙ্গে একই মঞ্চে আসছেন কিম
চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ। এ আয়োজনে অংশ নেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করেছে। এটি হবে বৈশ্বিক নেতাদের সঙ্গে কিমের প্রথম কোনো সফর।
