উপদেষ্টা পরিষদের বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছে?
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া তিনটি স্থলবন্দর বন্ধ ও লালন শাইয়ের তিরোধান দিবস জাতীয়ভাবে পালনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮ আগস্ট উপদেষ্টা পরিষদের সভাশেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
