ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকীসহ আর কাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে?
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠকে অবরুদ্ধ হয়ে পুলিশে হাতে সোপর্দ হওয়া সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ (কার্জন) সবাইকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একদল ব্যক্তি নিজেদের 'জুলাই যোদ্ধা' হিসেবে পরিচয় দিয়ে তাদের অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
