বিজিবি-বিএসএফ বৈঠক: যেসব প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার, পুশইন, অস্ত্র ও মাদক পাচারসহ বেশকিছু বিষয় নিয়ে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের কাছে প্রস্তাব দিয়েছে বিজিবি। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী।
