বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব কী নিয়ে?
২৭ আগস্ট বুধবার, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লংমার্চে অংশ নেন বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের আটকাতে শক্ত অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ব্যবহার হয় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, জলকামান।
