গ্রিনল্যান্ডে মার্কিন গোপন তৎপরতা, ডেনমার্কের কড়া বার্তা
গ্রীনল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন কর্মকাণ্ডকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ইস্যুতে কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ডেনমার্ক। বিষয়টি বর্তমানে আর্কটিক অঞ্চলের ভূ-রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও স্পষ্ট করে তুলছে।
